Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

জাতীয় চিকিৎসক দিবসে: চিকিৎসাবিদ্যা পড়ে তারকা হয়েছেন যাঁরা

বিনোদন ডেস্ক

ভারতে প্রতি বছর ১ জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। এ উপলক্ষে আলোচনায় থাকেন শুধু চিকিৎসকরাই নন, চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেও বিনোদন জগতে সফলতা পাওয়া অনেক তারকাও। কেউ চিকিৎসক হিসেবে কাজ করেছেন, আবার কেউ অভিনয়, গান কিংবা মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়ে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন।

অদিতি গোবিত্রিকর
এমবিবিএস ডিগ্রিধারী অদিতি গোবিত্রিকর চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করার পর মডেলিংয়ে পা রাখেন। ২০০১ সালে ‘মিসেস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর অভিনয়ে নাম লেখান। ‘সোচ’, ‘পহেলি’, ‘দে দনা দন’, ‘ভেজা ফ্রাই ২’ ও ‘হাম তুম শাবানা’সহ বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি মারাঠি ও তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন। তার মতে, চিকিৎসাবিদ্যার শিক্ষা তাকে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে সাহায্য করেছে।

মিয়াং চ্যাং
‘ইন্ডিয়ান আইডল’ থেকে পরিচিতি পাওয়া মিয়াং চ্যাং বেঙ্গালুরুর একটি ডেন্টাল কলেজ থেকে দন্তচিকিৎসা বিষয়ে পড়াশোনা করেন এবং কিছুদিন দন্তচিকিৎসক হিসেবেও কাজ করেন। পরে গায়ক, উপস্থাপক ও অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ‘বদমাশ কোম্পানি’, ‘মডার্ন লাভ মুম্বই’, ‘উলাঝ’ এবং বাংলা সিনেমা ‘তারকাটা’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

সাই পল্লবী
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জর্জিয়ার তিবলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। পরে ভারতে মেডিকেল লাইসেন্স পরীক্ষায়ও উত্তীর্ণ হন। তবে চিকিৎসা পেশায় না গিয়ে অভিনয়কে বেছে নেন। ‘প্রেমাম’, ‘ফিদা’, ‘কালি’, ‘লাভ স্টোরি’, ‘শ্যাম সিংহা রায়’, ‘গার্গী’ ও ‘আমরণ’-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন। শিগগিরই তাকে ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যাবে।

মানুষী ছিল্লার
‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার আগে মানুষী ছিল্লার এমবিবিএসের ছাত্রী ছিলেন। চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন থাকলেও সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের পর অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’। এরপর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ও ‘অপারেশন ভ্যালেন্টাইন’-এ অভিনয় করেছেন।

মোহন আগাশে
মারাঠি ও হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা মোহন আগাশে একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি এমবিবিএস ও এমডি ডিগ্রি অর্জন করেছেন। ‘রং দে বাসন্তী’, ‘আক্রোশ’ ও ‘ত্রিমূর্তি’সহ বহু আলোচিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন মানসিক স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কাজ করেছেন।

পলাশ সেন
জনপ্রিয় ব্যান্ড ‘ইউফোরিয়া’-র প্রতিষ্ঠাতা ও কণ্ঠশিল্পী পলাশ সেন একজন এমবিবিএস চিকিৎসক। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগীতচর্চাও চালিয়ে গেছেন। বর্তমানে তার নিজস্ব ক্লিনিকও রয়েছে। ‘ম্যায়নে দিল সে কহা’ ও ‘ধুম পিচক ধুম’সহ ইউফোরিয়ার বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। অভিনয়ও করেছেন কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে।

শ্রীলীলা
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। অল্প বয়সেই তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে জনপ্রিয়তা পান। ‘কিস’, ‘পেল্লি সান্দাডি’, ‘ধামাকা’, ‘ভগবন্ত কেশরী’ ও ‘গুন্টুর কারাম’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

সিধু (সিদ্ধার্থ শঙ্কর রায়)
বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর প্রতিষ্ঠাতা ও কণ্ঠশিল্পী সিধু কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। কিছুদিন চিকিৎসক হিসেবে কাজ করলেও পরে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন। ‘হলুদ পাখি’, ‘রাজা যায় রাজা আসে’ ও ‘বুদ্ধ হাসে’সহ ক্যাকটাসের বহু জনপ্রিয় গানে তার কণ্ঠ আজও শ্রোতাদের কাছে সমান সমাদৃত।

চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা অর্জন করেও ভিন্ন অঙ্গনে সাফল্যের নজির গড়া এসব তারকা প্রমাণ করেছেন, নিজের আগ্রহ ও প্রতিভার পথ অনুসরণ করলে একাধিক পরিচয়ে সমানভাবে সফল হওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:40 pm, Thursday, 2 July 2026
82 Time View