Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

‘লজ্জা নারীর ভূষণ’ প্রবাদের সমালোচনা করে পরিবর্তনের দাবি অভিনেত্রী চমকের

বিনোদন ডেস্ক

‘লজ্জা নারীর ভূষণ’—বহুল প্রচলিত এই প্রবাদটির তীব্র সমালোচনা করে এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও অসম দায়িত্ব বণ্টন নিয়ে কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় চমক প্রশ্ন তোলেন, সমাজে ‘লজ্জা’ শব্দটির ব্যবহার কীভাবে করা হয়। তার ভাষ্য, পরিবারের কেউ অন্যায় বা অপরাধ করলে মানুষ বলে, তারা লজ্জিত। আবার রাষ্ট্রে বড় কোনো অপরাধ ঘটলেও সরকার দুঃখ প্রকাশ করে। অর্থাৎ, ‘লজ্জা’ একটি অত্যন্ত ভারী শব্দ। তাহলে এই ভারী শব্দটির সম্পূর্ণ দায় কেন যুগের পর যুগ শুধু নারীদের ওপর চাপিয়ে দেওয়া হবে?

চমক বলেন, ‘লজ্জাটা নারী-পুরুষ নির্বিশেষে সবারই থাকা উচিত। সেই দায়ভারটা শুধুমাত্র নারী যুগে যুগে বয়ে বেড়াবে—“লজ্জা নারীর ভূষণ” বলে, এটা আসলে হওয়া উচিত না।’

সমাজে সম্মান ও সম্পত্তির বণ্টনের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, পরিবারের মান-সম্মান, ইজ্জত কিংবা লজ্জার প্রশ্ন উঠলে প্রায়ই সব দায়ভার বাড়ির মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হয়। অথচ সম্পত্তির অধিকার বা বণ্টনের ক্ষেত্রে পুরুষদেরই প্রাধান্য দেওয়া হয়। এই দ্বৈত মানদণ্ড পরিবর্তন হওয়া প্রয়োজন এবং সম্পত্তির মতোই সামাজিক দায়ভারও নারী ও পুরুষের মধ্যে সমানভাবে ভাগ হওয়া উচিত।

বক্তব্যের শেষাংশে ইতিহাসের একটি নির্মম অধ্যায়ের প্রসঙ্গ টেনে চমক বলেন, কেবল পুরুষ হয়ে জন্মানোর কারণে কোনো শিশুকে জন্মের পর পরিবার জীবন্ত কবর দেয়নি। কিন্তু একসময় কন্যাশিশু বা নারী হয়ে জন্মানোর কারণে অসংখ্য শিশুকে নির্মমভাবে কবর দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছি! কী লজ্জা! আমি লজ্জিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই চমকের এই বক্তব্য নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। লিঙ্গসমতা ও সামাজিক সংস্কারের পক্ষে তার এই অবস্থানকে নেটিজেনদের অনেকেই একটি জোরালো ও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:18 pm, Sunday, 19 July 2026
131 Time View