Jashore , Tuesday, 28 July 2026
সর্বশেষ:
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ৭৫ দিন: আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরার সৌজন্য সাক্ষাৎ সাকিবকে পেছনে ফেলে ফেসবুকে শীর্ষে পরীমনি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ যবিপ্রবি পিইএসএস ক্লাবের সভাপতি উৎস, সাধারণ সম্পাদক রায়হান যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাকিবকে পেছনে ফেলে ফেসবুকে শীর্ষে পরীমনি

বিনোদন ডেস্ক

বাংলাদেশের শোবিজ ও ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরে এ তালিকায় শীর্ষে থাকা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন সবচেয়ে বেশি অনুসারীর মালিক।

বর্তমানে ফেসবুকে পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বাংলাদেশের তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

বড় পর্দায় ১২ বছরের ক্যারিয়ারে খুব বেশি বাণিজ্যিক সফল সিনেমা না থাকলেও, ব্যক্তিজীবন ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত উপস্থিতির কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন পরীমনি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, সন্তানদের সাথে কাটানো সময়, কিংবা ফটোশুটের ছবি—সবকিছুই তিনি খোলামেলাভাবে শেয়ার করেন অনুসারীদের সাথে। সম্প্রতি তাঁর প্রকাশিত সাধারণ একটি ভিডিও মাত্র ২২ ঘণ্টায় ১৫ লাখের বেশি ভিউ এবং হাজার হাজার রিঅ্যাকশন লাভ করে, যা অনুসারীদের মাঝে তাঁর এই প্রভাবের স্পষ্ট প্রমাণ।

শীর্ষে ওঠার অনুভূতি জানিয়ে পরীমনি বলেন, আমার জীবনে কোনো লুকোচুরি নেই। বাস্তবে আমি যেমন, ফেসবুকেও ঠিক তেমনই। হয়তো সে কারণেই মানুষ আমাকে আপন মনে করেন। মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই।

উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে সাকিব ও পরীমনির মধ্যে ফেসবুক অনুসারীর এই শীর্ষস্থান নিয়ে লড়াই চলছিল। তবে সাম্প্রতিক সময়ে অনুসারীর সংখ্যা বাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করে নিলেন পরীমনি।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

সাকিবকে পেছনে ফেলে ফেসবুকে শীর্ষে পরীমনি

Update Time : 3 Hours Ago