Jashore , Tuesday, 10 November 2026

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল: পুলিশি অভিযানে আটক ৮

নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কেশবপুর শহরে এই ঝটিকা মিছিল বের করা হলে অভিযান চালিয়ে পুলিশ তাদের চিহ্নিত করে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কেশবপুর-পাঁজিয়া সড়কে নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ থেকে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শ্রীগঞ্জ ব্রিজের নিকট থেকে শুরু হয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এর সঙ্গে সম্পৃক্ত আটজনকে আটক করে।

আটককৃতরা হলেন— কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম মোস্তফা (৫০), ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ (৩৫), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বাবু (৪০)। এছাড়া যশোর সদরের ঘুরুলিয়া এলাকার মোশাররফ হোসেন (৫২), আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার (৪০), তবিবার মোল্যা (৫৫) এবং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন (৪৪) আটক হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখতে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমনের পাশাপাশি পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:45 pm, Saturday, 19 September 2026
54 Time View