Jashore , Tuesday, 10 November 2026

পরিবেশ রক্ষায় বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং নিয়মিত সেগুলোর পরিচর্যা করতে হবে।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা পরিবেশ সুরক্ষায় চারা রোপণের পাশাপাশি তার সঠিক পরিচর্যার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি মেহেরুল্লাহ, সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি মাসুদুর রহমান মিলনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:58 pm, Saturday, 19 September 2026
50 Time View