যশোরে ২শ ৫৭ বোতল ভারতীয় মাদকসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে বরিশালে পাচারের পথে যশোরের কোতোয়ালী থানাধীন চুড়ামনকাটি রেলক্রসিং এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি-৩ (যশোর) এবং সিপিসি-২ (ঝিনাইদহ) ক্যাম্পের একটি যৌথ আভি স্থানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সংকেত দিয়ে পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ২২৫৬ বোতল ‘স্কাফ’ সিরাপ এবং ১ বোতল ‘উইনকেরিক্স’ সিরাপসহ মোট ২ হাজার ২৫৭ বোতল অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়। একই সাথে পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল সদরের চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে মো. হেমায়েত উদ্দিন (৪৮) এবং বরিশালের মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া এলাকার মো. দুলালের ছেলে মো. সুজন (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে মাদকের এই বড় চালানটি সংগ্রহ করে বরিশালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৬, সিপিসি-৩ (যশোর)-এর কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলামতসহ যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবি’র এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।























