Jashore , Tuesday, 10 November 2026

যশোরে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও তা প্রতিহতের দাবিতে যশোর জেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের লালদিঘি পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ ও ইমদাদুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন ও আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজপথের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। কিন্তু দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি চিহ্নিত দেশবিরোধী চক্র নতুন করে গভীর অপতৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁইতারা করছে।

বক্তারা অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতেও বিএনপি যখনই জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই দেশবিরোধী এই চক্র একইভাবে চক্রান্ত চালিয়েছে। তবে প্রতিবারই দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। বিএনপির পেছনে দেশের সাধারণ জনগণের পূর্ণ সমর্থন রয়েছে এবং কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারীর স্থান এই দলে নেই। ফলে যশোরের মাটিতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করা হবে।

নেতাকর্মীদের রাজপথে সার্বক্ষণিক সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, যশোরের শান্ত মাটিতে কোনো সন্ত্রাসী বা ষড়যন্ত্রকারীর ঠাঁই দেওয়া হবে না।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:29 pm, Tuesday, 22 September 2026
50 Time View