Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ী ফামিদ নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়া দৌলতপুরের ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকায় সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শীর্ষ মাদক ব্যবসায়ী ফামিদ হোসেন (৪৫) নিহত হয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।আজ সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার প্রাগপুর ইউপির জামালপুর উত্তরপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর উত্তরপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে ফামিদ হোসেন সকালে বাড়ির পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল।

এসময় তার সৎ ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নির্বিগ্নে পালিয়ে যান। এসময় তার হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখে কেউ তার পাশে যেতে সাহস করেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, নিহত ফামিদের বিরুদ্ধে থানায় মাদক, লুটতরাজসহ একাধিক মামলা আছে। ওসি আরো জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকান্ড ঘটে থাকলে পারে বলে প্রাথমিক তদন্তে জানাগেছে।ছবির ক্যাপশন: নিহত ফামিদের লাশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:34 am, Sunday, 11 April 2021
25 Time View