Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলামের আজ ২১তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলামের আজ ২১তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের ( ৮রমজান) আজকের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। ডেইলি নিউনেশন পত্রিকার জেলা প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ তাঁর পুত্রবধূ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার তাঁর মেজো ছেলে। বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলাম ১৯৬৫ সালে ওয়ালিউল বারী চৌধুরী সম্পাদিত সাপ্তাহিক মশাল পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন সময় জাতীয় দৈনিক বাংলার বাণী, দৈনিক নূতন বাংলা, দৈনিক বাংলাদেশ বার্তা, সাপ্তাহিক ইস্পাত, সাপ্তাহিক জাগরণী, সাপ্তাহিক গ্রামের ডাক, সাপ্তাহিক দেশব্রতী পত্রিকায় সাংবাদিকতা করেছেন সুনামের সাথে। সাংবাদিক নাহারুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জহুরুল হক রাজা মিয়া এমপির সাথে সার্বক্ষণিক থাকতেন এবং ইয়ুথ ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধের নানা খবর তিনি কলকাতার বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে সরবরাহ করতেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সরকারের সময় দৌলতপুরে ভুমি ব্যবস্থা কমিটির দায়িত্ব পালন করেছেন ন্যায় নিষ্ঠার সাথে। তিনি কুষ্টিয়া জেলা বাকশালের সহ সভাপতি ও দৌলতপুর উপজেলা বাকশালের সভাপতি, জেলা কৃষকলীগের সহ সভাপতি ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সাহচর্যে যাওয়ার সুযোগ হয়েছিলো তাঁর। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, জননেতা আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক জননেতা আজগর আলী, সাবেক সাধারণ সম্পাদক এড. খন্দকার শামসুল আলম দুদু, সহ সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক এড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি পৃথক পৃথকভাবে প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলামের আত্মার শান্তি কামনা করেছেন। সাংবাদিক নাহারুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দৈনিক আরশীনগর ভবনে ও দৌলতপুরে নিজ বাস ভবন ও সাংবাদিক নাহারুল ইসলাম সুপার মার্কেটে কোরআনখানী, দোয়া মাহফিল, এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সরবরাহ করা হবে বলে পরিবারসূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:33 pm, Wednesday, 21 April 2021
33 Time View