Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে একটি ডিআই পিকআপসহ ১০৩২ পিস রেড বুল ক্যান আটক

ডা. ওমর সিলেট জেলা প্রতিনিধি// সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে একটি ডিআই পিকআপসহ ১০৩২ পিস “রেড বুল ক্যান” আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।আজ সোমবার (২৬শে এপ্রিল) ভোর পাঁচ টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার লামাকুটাপাড়া মাদ্রাসার সামনে থেকে ভারতীয় এসব পণ্য আটক করে।পুলিশ জানায়, প্রথমে জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল সড়কের চিকনাগুল এলাকা ভারতীয় চোরাচালান পণ্যবাহী একটি পিকআপকে থামানোর চেষ্টা চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোরাকারবারিরা দ্রুত পিকাপ ইউ টার্ন নিয়ে হরিপুর বাজার হয়ে বাঘের সড়কের দিকে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছে ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারিরা গোয়াইনঘাট থানাধীন লামাকুটাপাড়া মাদ্রাসার সামনে ভারতীয় পণ্যবাহী পিকআপ গাড়ি রেখে পালিয়ে যায়।পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে পিকআপ তল্লাশী করে অবৈধ পথে আনা ১০৩২ পিস ভারতীয় রেড বুল ক্যানসহ পিকাপ গাড়িটি উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত রেড বুলের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত পিকাপের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি। এরই ধারাবাহিকতায় আজ ভোরে বিপুল পরিমান রেড বুল সহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:37 pm, Tuesday, 27 April 2021
46 Time View