Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়া কুমারখালী থানায় চিত্র সাংবাদিককে নির্যাতনের অভিযোগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// কুষ্টিয়ার কুমারখালী থানায় পুলিশ হাজতে এক চিত্রসাংবাদিককে চোখ বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ এপ্রিল) দুপরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই চিত্রসাংবাদিকের নাম নাজমুস হাসিব। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ক্যামেরাপার্সন হিসেবে কুষ্টিয়ায় কর্মরত তিনি।জানা গেছে, সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন হাসিবকে আটক করে ডিবি পুলিশ। পরে থানায় নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পুলিশ।নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধর করে। বর্তমানে তিনি কুমারখালী থানার হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কোনো সাংবাদিককে নির্যাতন করা হয়নি। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কুমারখালী থানায় সাংবাদিকরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে সাংবাদিক নেতারা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:37 pm, Wednesday, 28 April 2021
20 Time View