Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

তাপসীকে আক্রমণ কঙ্গনার

স্বজনপোষণ বিতর্কে এবার তাপসী পান্নুকে আক্রমণ করলেন কঙ্গনা রানাউত। ‘মুভি মাফিয়া’-দের নেকনজরে থাকতেই, পুরস্কার পেতেই নাকি তাদের খুশি করে চলেন ‘পিঙ্ক’ অভিনেত্রী, অভিযোগ কঙ্গনার টিমের। স্বজনপোষণ নিয়ে অনেক বছর ধরেই সরব কঙ্গনা। প্রকাশ্যে করণ জোহর থেকে আদিত্য চোপড়া, বলিউডের তামাম পরিচালক-প্রযোজককে স্বজনপোষণের ধ্বজাধারী বলে ঠুকেছেন তিনি। অন্য দিকে, সুশান্ত কাণ্ডের পর স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন তাপসী। বহিরাগত তিনিও। তাই স্টার কিডদের বাড়বাড়ন্তে তারও যে বেশ কয়েকটি ছবি হাতছাড়া হয়েছে তা প্রকাশ্যেই বলেছেন তিনি। কিন্তু কোন ছবি, কোন স্টারকিড তা নিয়ে নীরব থেকেছেন তাপসী।

আর এতেই চটেছেন কঙ্গনা এবং তার টিম।
বছর কয়েক আগে ‘নাম শাবানা’ছবি মুক্তির সময়ে কঙ্গনার উদ্দেশে তাপসী একবার বলেছিলেন, কাজ না পেলে সব সময় স্বজনপোষণকে দায়ী করা ঠিক নয়। সেই কথাই টেনে এনে কঙ্গনার বক্তব্য, তা হলে এখন সরব কেন তাপসী? তিনি লিখেছেন, বহিরাগতদের যে আন্দোলন আমি শুরু করেছিলাম, অনেক বহিরাগতই তাতে বারেবারে বাধা দিয়েছে। আমাকে সরাসরি আক্রমণ করেছে। অপমান করেছে। ফলস্বরূপ তাদের ভাগ্যে জুটেছে ভাল ছবি, পুরস্কার। যে গাছ কঙ্গনা পুঁতেছিল তারই ফল খাচ্ছ তুমি, তাপসী, লজ্জা হওয়া দরকার।
তাপসীর সঙ্গে কঙ্গনার সম্পর্ক যে খুব একটা মধুর নয়, এর প্রমাণ মিলেছে আগেও। কঙ্গনার কোঁকড়ানো চুল, তাপসীরও। তাদের মুখেরও বেশ মিল রয়েছে। তাপসী যখন ইণ্ডাস্ট্রিতে আসেন তখন তার সঙ্গে কঙ্গনার চেহারার তুলনা করা হচ্ছিল খুব। জানতে পেরে কঙ্গনার দিদি রঙ্গোলী চান্ডেল তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’বলে কটূক্তি করেছিলেন। তাপসী যদিও চুপ করে ছিলেন। এ বারেও গোটা ঘটনায় তিনি নীরব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:42 am, Sunday, 5 July 2020
61 Time View