কাফরুলে র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এস এইচ পলাশঃ – ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৬ মে ২০২১ তারিখ রাত ২২.৪৫ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল কাফরুল থানাধীন বাইশটেকি এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি ডেগার, ০১ টি ছুরি, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি মটর সাইকেল, ০১ টি ফোল্ডিং চাকু, ০১ টি টর্চ লাইট, ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২২০ গ্রাম গাঁজাসহ নিম্নোক্ত ০৭ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ১। মোঃ রাজু দেওয়ান (২৬), জেলা- ঢাকা।২। মোঃ রিপন (৩০), জেলা- বরগুনা।৩। মোঃ আব্দুল রউফ (২৬), জেলা- কুড়িগ্রাম।৪। মোঃ রোমান (২৬), জেলা- ভোলা।৫। মোঃ শাহাদাত (২৪), জেলা- চাঁদপুর।৬। মোঃ তাছু (৪০), জেলা- সিরাজগঞ্জ, ৭। মোঃ ইউসুফ (৩০), জেলা- পটুয়াখালী, ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথেও জড়িত। তাদের নৃশংসতার জন্য অনেক সময় প্রানহানির মতো ঘটনাও ঘটেছে। ধৃত দুর্ধর্ষ চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতিসহ ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো বলে জানা যায়।৪। উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।