Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রদানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের প্রায় ৬৬ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এসব অনুদানের অর্থের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আঃকাঃম সরওয়ার জাহান বাদশাহ্।

এসময় এমপি বাদশাহ্ বলেন,নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমনিতেই মানবেতর জীবনযাপন করেন। সম্প্রতিকালের বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবেও কোন সুবিধা পাচ্ছেন না। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জন্য এই অনুদানের ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার আবু সালেহ্ ,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহম্মেদ,আওয়ালীগ নেতা সরদার তৌহিদুল ইসলাম,টিপু নেওয়াজ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, উপজেলার ৫৫০ জন নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে ৬৫ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:00 pm, Sunday, 5 July 2020
70 Time View