সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
দৌলতপুরে জোর করে কৃষকের ফসল কেটে নেবার অভিযোগ!
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের বিরুদ্ধে জোর করে আবাদি ফসল কেটে নেবার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেছেন।প্রাপ্ত অভিযোগে জানাযায়, রবিবার উপজেলার দৌলতপুর ইউপির দাড়েরপাড়া গ্রামের মৃত মজিবর বিশ্বাসের ছেলে মুক্তার বিশ্বাসের বাড়ির পাশ্ববর্তী মাঠে মাসকালাই এর জমিতে দৌলতখালী সর্দারপাড়া গ্রামের মিলন, খোকন, সাইফুল, হেলাল, মিঠন ও বিপ্লব ধারালো হাসুয়া নিয়ে সমস্ত মাসকালাই কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ কৃষক মুক্তারকে তারা ধাওয়া করলে সে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, ঐ সব দুর্বৃত্তদের কারণে এলাকার কোন কৃষক ঠিকমত ফসল ঘরে তুলতে পারেনা।দৌলতপুর থানার ওসি নাসির নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :





























