পটল ক্ষেত থেকে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছ’সহ ১জন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিরু কুন্ডু জয়পুরহাট জেলা প্রতিনিধি// জয়পুরহাটে পটল ক্ষেত থেকে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ একজনকে আটক গোয়েন্দা পুলিশ।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় মাঠের পটল ক্ষেত থেকে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকোকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

( ১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামের শাকলু খালকোর ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শাহেদ আল মামুন বলেন, পটল ক্ষেতের মালিক মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো নির্জন মাঠের ভিতরে এক বিঘা জমিতে পটল চাষের পাশাপাশি গাঁজার চাষ করে আসছিল। পরে, আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মামলা করাসহ আদালতে পাঠানো হয়।