দৌলতপুর (কুষ্টিয়া) বিশেষ প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব জন সংখ্যা দিবস পালিত হয়েছে। ভারপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা মেডিক্যাল অফিসার ডাঃ আবু সাঈদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহাম্মেদ, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপেজলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান (তুহিন), চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, ডাঃ আবুল কাওছার, পরিবার কল্যাণ পরিদর্শিকা শরিফা খাতুন, আলোচনা শেষে ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয় পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য।







