দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্‘র পিতা এবং উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়েরে সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহজাহান (৯৫) করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর ফিলিপনগর ফুটবল মাঠে জানাযা শেষে পারিবারিক কবস্থানে তাঁকে দাফন করা হবে।







