Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পৌর কাউন্সিলরের উদ্যোগে ও জয় নেহালের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফ-উল হক মুরাদের উদ্যোগে আমেরিকা প্রবাসী, স্বদেশী জয় নেহালের সহযোগীতায় আর.সি.সি সড়ক, কোটপাড়া গণপূর্ত অধিদপ্তরের আবাসিক কলনীতে বিশুদ্ধ খাবার পানির টিউবয়েল স্থাপন করা হয়েছে। স্বদেশী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়া বিভিন্ন অঞ্চল সুপেয় পানির চাহিদা মেটাতে টিউবয়েল স্থাপনটি চলমান কর্মসূচির মধ্যে রয়েছে । তারই অংশ হিসাবে কুষ্টিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ, জয় নেহালকে বলেন, (সি এন্ড বি) গণপূর্তের আবাসিক কলোনীতে খাবারের জন্য এর আগে শুধু মাত্র ১টি উম্মোক্ত টিউবয়েল ছিল বর্তমানে সেটা নষ্ট অবস্থায় পড়ে আছে । কলোনীবাসী তীব্রপানির সংকটে আছে, তাদেরকে বিশুদ্ধ খাবার পানি অনেক দুর থেকে আনতে হয় । আবাসিক, অনাবাসিক প্রায় কয়েক শত পরিবার এই এলাকায় বসবাস করে বলে তাকে জানান।তার কথার উপর উপর ভিত্তি করে বুধবার সকাল ৮:০০ টার সময় জয় নেহালের সহযোগীতায় বিশুদ্ধ খাবার পানির টিউবয়েল স্থাপন এর পর জন সাধারনের জন্য উম্মোক্ত করা হয় । টিউবয়েলটি এমন এক স্থানে স্থাপন করা হয়েছে যে, কলোনী, কোর্টপাড়াবাসী সহ পথচারী মানুষ সমান ভাবে ব্যবহার করতে পারবে। কলোনীবাসী বিশুদ্ধ খাবার পানির টিউবয়েল পেয়ে খুব আনন্দিত।কলোনীবাসীরা বলেন, জয় নেহাল পৃথিবীর অন্য প্রান্তে থেকে আমাদের এই কষ্টের দিনে পাশে দাড়িয়েছেন। এই জন্য আমরা ধন্য এবং সৃষ্টিকর্তার কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া করি ।কুষ্টিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো:সাইফ-উল হক মুরাদ বলেন, টিউবয়েল স্থাপন এটা সদকা-ই জারীয়া দুনিয়া ও আখেরাত এর সমান সওয়াব পাবে জয় নেহাল ।আমেরিকা প্রবাসী ও স্বদেশী জয় নেহাল বলেন, মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। আমি কুষ্টিয়ার সন্তান হয়ে, কুষ্টিয়া পৌরসভাবাসীর পাশে থাকতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। সর্বশেষ দল-মত, ধর্ম-বর্ন, নীর্বিশেষে দেশের মানুষকে সহযোগীতা করার জন্য আহবান করেন এই মানবতার প্রতীক জয় নেহাল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:50 pm, Wednesday, 11 August 2021
20 Time View