Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আড়াই কেজি স্বর্ণালঙ্কারসহ ৩ চোরাকারবারি আটক

জহুরুল আলম তাঁরা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্ডবিল রেলগেট মোড়ে প্রাইভেটকার তল্লাশি করে আড়াই কেজি স্বর্ণালঙ্কারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে প্রাইভেটকার, স্বর্ণালংকার ও চোরাকারবারিদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর থানার বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩০), দর্শনার শ্যামপুরে নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(৩২)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অফ সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-৮৩৩২ সিরিয়ালের) আটক করে।

পরে তল্লাশি করে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়। এগুলো বিশেষ কায়দায় সিটের নিচে রাখা ছিলো। এসময় ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:02 am, Thursday, 19 August 2021
58 Time View