Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিআরটিএ, পাসপোর্ট ও সরকারি হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// দেশের বিভিন্ন বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, সকাল থেকে সারাদেশে একযোগে অভিযান শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করছে।

পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয় ও সরকারি হাসপাতালসহ যেখানেই দালালদের দৌরাত্ম্য আছে সেখানেই অভিযান পরিচালনা করছে র‍্যাব। অভিযানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।ইতোমধ্যে ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫৩ জনকে আটক করেছে র‍্যাব।যাদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ৩৬ জন এবং পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ১৫ জনকে আটক করেছে র‍্যাব-১০।

পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামঅন্যদিকে পৃথক অভিযানে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ দালাল আটক করেছে র‍্যাব-৩ এর একটি দল। সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।এ ছাড়া আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় রবিবার সকাল থেকে অভিযানে নেমেছে র‍্যাব-২ এর একটি দল। সেখানে দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ফজলুল হক ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। প্রাথমিক তথ্যানুযায়ী এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।

তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়েও দালাল ধরতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দালাল ও প্রতারক চক্রের ৩০ সদস্যকে আটক করেছে র‍্যাব-৭। দুপুরে নতুনপাড়া বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:00 am, Monday, 6 September 2021
29 Time View