Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদকদ্রব্য সেবনে বাধা দেয়ায় অবরুদ্ধ ৯টি পরিবার

গাজীপুর জেলা প্রতিনিধি// গাজিপুরের কালিয়াকৈর উপজেলার বংশিপাড়া এলাকা। বন বিভাগের জায়গায় দীর্ঘদিন বসবাস করে আসছে ৩০-৩৫ পরিবার। যাদের বেশিরভাগই শ্রমিক। তাদের বসতির পাশেই প্রতিদিন সহযোগীদের নিয়ে মাদক সেবনে মাতেন স্থানীয় মাদকসেবী বাহারুল সিকাদর।

এলাকাবাসীর অভিযোগ, রেলের জমি দখল করে দোকান মালিক ও সমবায় সমিতির ঘর তুলেছেন এই বাহারুল ও তার সাঙ্গপাঙ্গরা। সন্ধ্যা হলেই সেখানে বসান মাদকের আসর। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের হেনস্তার শিকার হন নারী শ্রমিকরা।বিষয়টি নিয়ে কয়েকবার আপত্তি জানা হলেও মেলেনি প্রতিকার। সবশেষ ১৩ আগস্ট, মাদকসেবনে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন কাইয়ুম নামে একজন।

এ নিয়ে থানায় অভিযোগ দিলে উল্টো তাকে জরিমানা করা হয়। তবে এসবের সবই অসত্য দাবি করে অভিযুক্ত বাহারুল জানায়, তাদের সমিতির ঘরে হামলা-ভাংচুর চালানো হয়েছে।পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন বলছেন, কোন অর্থের বিনিময় হয়নি।

বাহারুলদের মামলা গ্রহণ ও কাইয়ুমদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, এ ঘটনার পর বাহারুলদের করা মামলা অর্থের বিনিময়ে মীমাংসা করতে আসামিদের চাপ দেয়ার অভিযোগ মিলেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:38 pm, Saturday, 11 September 2021
25 Time View