Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নওগাঁর মহাদেবপুরে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব

হাজী রতন আলী নওগাঁ জেলা প্রতিনিধি// নওগাঁর মহাদেবপুরে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। যেখানে ব্যবসায়ীদের ধরে এনে পরিবারের কাছে চাঁদা দাবি করা হতো। চাঁদা না পেলেই চলতো পাশবিক নির্যাতন। সেই টর্চার সেল পরিচালনাকারী সন্ত্রাসী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে রুহুলকে গ্রেপ্তার করে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ অধিনায়ক লে: কের্ণেল জিয়াউর রহমান তালুকদার জানান, সম্প্রতি মহাদেবপুরের নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করে চাঁদা দাবি করে রুহুল ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে পায়ের রগ কেটে দেয়।

খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রানী তার স্বামীকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়। তিন দিন পর সেখান থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ।এ ঘটনার পর থেকেই পলাতক ছিলো রুহুল আমিন।

গত রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে রুহুলকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:51 pm, Saturday, 11 September 2021
130 Time View