Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গজারিয়ায় বন্ধুর বাবাকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

গজারিয়া (মুন্সিগঞ্জে ) প্রতিনিধি: – মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এইচএসসি শিক্ষার্থীর বন্ধুর বাবাকে মারধরের ঘটনায় প্রতিবাদ করায় প্রতিপক্ষ শিক্ষার্থী জিসান প্রধান শাওন কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী জিসান প্রধান শাওন গজারিয়া ইউনিয়ন গোসাইরচর গ্রামের বাবু প্রধানের ছেলে। আহত শিক্ষার্থী জিসান প্রধান জানান বন্ধু কামরুলের পিতা মিশুক চালক সাইদুল মোল্লা, কে একই দিন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করেছে প্রতিপক্ষ গজারিয়া গ্রামের হামলাকারী চক্র।

একই দিন রবিবার সন্ধ্যায় আমার বন্ধু আকাশ, লাবিব, ইয়াসিন ও ইনান সহ গজারিয়া গ্রাম এলাকায় ঘুরতে যাওয়া প্রসঙ্গে মারধরের বিষয়টি জানতে চাওয়া হয়েছে, প্রতিপক্ষ আলিনুর প্রধানগং দের নিকট। হামলাকারী আলিনুর প্রধান, সিয়াম, দীপু সহ ৭ থেকে ৮ জনের একটি চক্র কথা কাটাকাটির একপর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় ।

তখন বন্ধুরা দৌড় দিয়ে পালিয়ে গেলেও ,আমি দৌড় দিতে যেয়ে পড়ে যাই । আলিনুর সহ সাথে সংঘবদ্ধচক্র আমাকে কুপিয়ে আহত করে। আহত জিসান প্রধান শাওন, এইচএসসি শিক্ষার্থী গজারিয়া সরকারি কলেজ। আহত শিক্ষার্থীর বাবা বাবু প্রধান জানান গজারিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে আলিনুর , জাহাঙ্গীর হোসেনের ছেলে সিয়াম, এবং দীপু সহ ৭ থেকে ৮ জনের একটি চক্র আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। আহত শিক্ষার্থী জিসান গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

প্রতিপক্ষ হামলাকারী আলিনুর গং চক্রটি ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের মতামত পাওয়া যায় নাই। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে ঘটনাটির সংবাদ মৌখিকভাবে অবগত হয়েছি। লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নাই ।সংশ্লিষ্ট অপরাধীদেরকে গ্রেপ্তারের নির্দেশ না দেওয়া আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:30 pm, Monday, 13 September 2021
31 Time View