Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে পিস্তল,গুলি, জাল টাকা সহ মাদক ব্যবসায়ী আরজু গ্রেফতার

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চরমপন্থী নেতা বিদেশী পিস্তল, গুলি ও জাল টাকা সহ মাদক ব্যবসায়ী আরজু (৩৫) গ্রেফতার হয়েছে। আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এই ঘটনা ঘটে।

র‍্যাব সুত্রে জানা যায়, র‍্যাব – ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকার ইব্রাহিমের ছেলে রাসেল হোসেন আরজু (৩৫) কে গ্রেফতার করে।

এ সময় আরজুর নিকট থেকে, ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে র‍্যাব। র‍্যাব আরও জানায়,আরজু দীর্ঘ দিন যাবত এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনার পাশাপাশি মাদক সিন্ডিকেটের মূল হোতা হিসেবে ব্যবসা করে আসছিল।এ বিষয়ে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল,গুলি ও জাল টাকা সহ রাসেল হোসেন আরজুকে গ্রেফতার করা হয়েছে।

আরজুকে গ্রেফতার করার পর সাক্ষীর জন্য নাম ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০ টি মোটরসাইকেল যোগে আরজুর লোকজন এসে র‍্যাবের উপর হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে বেশ কয়েকটি কক্টেল বোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য র‍্যাব ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে এবং পরে আরজুকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ ছাড়াও র‍্যাবের উপর যারা হামলা চালিয়ে আরজুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে সনাক্ত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরজুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:19 am, Friday, 24 September 2021
34 Time View