Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কে এম শামীম রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপুর্ণ প্রায় ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফি সার আব্দুর রশিদের(৫৬) বিরুদ্ধে সোমাবার বেলা ১০ টার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নীল কমল পাল বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশিদ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার তথ্য এড়িয়ে যান।

জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে মামলাটি করেছেন। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিক ভাবে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে উর্ধতন কর্মকর্তাসহ সংস্লিষ্ট আদালতে মামলার নথি পাঠানো হয়েছে। এখন পূর্নাঙ্গ তদন্ত হবে। এতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমামিনত হলে স্পেশাল আদালতে তার বিচার কাজ শুরু হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:43 pm, Monday, 11 October 2021
26 Time View