উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া // কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে মাদকসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানিয়েছেন।র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (২২ অক্টোবর)বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহরের শাপলা চত্বর থেকে ১২ বোতল দেশীয় মদসহ মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, চার লিটার দেশীও মদসহ একজনকে আটক করা হয়েছে। তিনি নিজেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পরিচয় দিয়েছেন। পরে তাকে নিয়মিত মামলায় কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, উলিপুর সমাজ সেবা কর্মকর্তাকে রংপুরে মাদকসহ আটকের বিষয়টি শুনেছি।