Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

কুমিল্লায় বৃদ্ধাকে হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি// কুমিল্লায় বৃদ্ধাকে হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডকুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়ার জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল নং ২ এর বিচারক হাবিবুর রহমান এ রায় দেন।রায়ে কাউসার (২৩), শাখাওয়াত হোসেন (২২), সোহাগ (২৮), নাসির উদ্দিনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তার মধ্যে কাউসার ও শাখাওয়াত জেল হাজতে ও বাকি দুই আসামি পলাতক রয়েছে।

রায়ে আবদুল গফুর ও মো. আরিফ নামে দু’জনকে খালাস দেয়া হয়।জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামের নিজ ঘর থেকে ছালেহা বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিদের নামে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলার পর থানা পুলিশ বিষয়টি তদন্তের পর খুনিদের শানাক্ত করে বিভিন্ন সময় ৪ জনকে গ্রেপ্তার করে। পুলিশ স্বাক্ষ্য প্রমাণসহ ওই বছরের ২৮ ডিসেম্বর কুমিল্লা আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আসামিরা পুলিশকে জানিয়েছে, ডাকাতির সময় ওই বৃদ্ধা বাধা দেন। এ সময় তারা বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেন।সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তানজিনা জানান, আদালত দীর্ঘ ১০ বছর ধরে সংশ্লিষ্ট স্বাক্ষ্য প্রমাণ বিবেচনা করে বুধবার রায়ের দিন ধার্য করে।

বুধবার দুপুরে আদালতে গ্রেপ্তারকৃত ২ আসামিকে উপস্থিত করা হয়। আদালত দুই আসামির সামনে রায় পড়ে শুনান।মামলার বাদী শিল্পী আক্তার জানান, আমরা আসামিদের ফাঁসি চেয়েছিলাম, আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:43 pm, Wednesday, 17 November 2021
19 Time View