Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

রাজধানীতে শ্যালকের গুলিতে দুলাভাই নিহত

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// রাজধানীর দারুস সালাম এলাকায় পারিবারিক কলহের জেরে শ্যালকের গুলিতে খুন হয়েছেন দুলাভাই।শনিবার সকালে অভিযুক্ত অশ্রু শটগান দিয়ে বোনকে গুলি করতে গেলে বাধা দিলে গুলিবিদ্ধ হন তার স্বামী।

বাবার সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে জানা যায়।নিহত ফারুকের বাড়ি গাবতলীতে। তবে ফারুক স্ত্রী-সন্তানসহ থাকতেন শ্বশুরবাড়িতেই।

গাবতলী এলাকায় ফারুক বালুর ব্যবসা করতেন। এ ঘটনায় অভিযুক্ত অশ্রু ও তার মাকে আটক করেছে পুলিশ।এদিকে, ভাইয়ের হাতে স্বামীর মৃত্যুতে দিশেহারা অপু।

অপু বলেন, তার ভাই অশ্রু দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। বাবার ৫ তলা বাড়ি ও সম্পত্তির নিজের অংশটুকু ভাইয়ের নামে লিখে দিতে তাকে চাপ দিচ্ছিলেন মা ও তার ভাই।এ আবদার না রাখায় তাকে বরাবরের মতো শনিবারও হুমকি দেয় অশ্রু।

এক পর্যায়ে মায়ের নামে লাইসেন্স করা শটগান দিয়ে বোনকে গুলি করতে যায় সে। বাধা দিলে গুলিবিদ্ধ হন দুলাভাই।স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তারা গুলির শব্দ শুনে বাসায় এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফারুক।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:02 am, Sunday, 21 November 2021
27 Time View