চেক জালিয়াতি, ইউএনও সহকারীর সাত বছরের কারাদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নেত্রকোনা জেলা প্রতিনিধি// দুর্নীতির দায়ে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সহকারী আতিকুল ইসলাম খানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার শুনানি শেষে আজ রোববার এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম। তবে মামলার পর থেকেই অভিযুক্ত আতিকুল ইসলাম পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী শফিকুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, আতিকুল ২০১৬ সালে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে সোনালী ব্যাংক থেকে ৭টি চেকের মাধ্যমে জালিয়াতি করে ২৫ লাখ ৫৬ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে ২০১৭ সালে দুদক বাদী হয়ে পূর্বধলা থানায় তাকে আসামি করে মামলা করে। পুলিশ গত ২০১৯ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে আদালত এই রায় ঘোষণা করেন।