পূর্বশত্রুতার জেরে পথরোধ করে জেলেকে কুপিয়ে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাসির উদ্দিন জেলা প্রতিনিধি// মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে পথরোধ করে দাদন চোকদার নামের এক জেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার দুপুরে শিবচর পৌরভাধীন ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।দাদন চোকদারের স্বজনরা জানান, বছরখানেক্ল আগে প্রতিপক্ষ সেলিম শেখ, মেহেদি মাদবর ও নজরুল শেখদের সাথে নিহত দাদন চোকদারের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে দাদন চোকদার বাজার থেকে বাড়ি ফেরার পথে সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দাদন চোকদারের পথরোধ করে। এরপর কুপিয়ে দাদন চোকদারের দেহ থেকে পা বিচ্ছিন্ন করে ফেলে।

পরে বুকে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে নেয়ার পথেই দাদন চোকদারের মৃত্যু হয়।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রকিবুল হাসান জানান, আহত রোগী দাদন চোকদারের বাম পা সন্ত্রাসীরা বিচ্ছিন্ন করে ফেলেছে। শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।