ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশু ও পুরুষ সহ ১২ জন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃকামরুজ্জামান সজীব,গভীর রাতে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারী,শিশু ও পুরুষসহ ১২ জনকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা।

শনিবার গভীর রাতে সীমান্তের লেবুতলা গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান বিজিবি। আটককৃতদের মধ্যে নারী ৬জন,শিশু ৩ জন ও পুরুষ ৩ জন রয়েছে।মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, শনিবার গভীর রাতে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আসার সময় সীমান্ত বর্তী লেবুতলা মাঠ থেকে ঢাকা জেলার যাত্রাবাড়ী জেলে পাড়ার হরি গোপাল দাসের ছেলে রাজীব চন্দ্র দাস (৩০),পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামের রুহুল আমিন মজুদারের ছেলে সিদ্দীক মজুমদার (৩৪),স্ত্রী শারমীন (২৭),গোপালগঞ্জ জেলার বৈলতৈল উপজেলার করপাড়া গ্রামের রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮),যশোর সদর উপজেলার রেলগেট এলাকার দুলাল মিয়ার মেয়ে হোসনে আরা বেগম (২৭), ছেলে আরমান (১৩),আরাফাত (৩),খুলনা জেলার ফুলতলা উপজেলার কাচপুর গ্রামের কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১),মেয়ে পিহু ইসলাম (৪),দৌলতপুর উপজেলার মহেশ^রপাশা গ্রামের জুয়েল শেখের স্ত্রী রুপা বেগম (২৮),রুপসা উপজেলার রামনগর গ্রামের লেঅকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) ও নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখকে (১৯) আটক করে। পরে সকালে আটক কৃতদেরকে বিজিবি’র সদস্যরা মহেশপুর থানায় সোপর্দ্দ করে। দুপুরে থানা পুলিশ আটক কৃতদেরকে ঝিনাইদহ জেলা হাজতে প্রেরণ করেছে।এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।