চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা:- চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে আট কোটি ৩০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৭৬ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
অভিযান দুটি পরিচালনা করা হয়। পটিয়া থেকে নুরুল ইসলাম, মাহমুদুল হক লালু এবং কর্ণফুলী থেকে মো. ইসমাইল ও মো. রেদওয়ানকে আটক করা হয়।র্যাব জানায়, মাদক কারবারিরা যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার পটিয়া বাইপাস রোডে চেকপোস্টে বসিয়ে বাস তল্লাশি করে বস্তা থেকে এক লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।এদিকে বৃহস্পতিবার রাতে কর্ণফুলী শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা।
এক পর্যায়ে সংকেত দিলে একটি বাস চেকপোস্টে দাঁড়ায়। এসময় বাস থেকে নেমে দু’জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এক লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।







