Jashore , Monday, 9 November 2026

দুদকের মামলায় হত্যার এজাহার বদলে দেওয়া ওসি কারাগারে

রাজশাহী জেলা প্রতিনিধি// দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযোগ, একটি হত্যা মামলার এজাহার বদলে দিয়েছিলেন শাকিল।রোববার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাকে কারাগারে পাঠান।

এর আগে হাইকোর্টের নির্দেশে গত আট ডিসেম্বর সকালে সাকিল এই আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে জামিনও চান। তবে মামলার মূল নথি না থাকায় আবেদনের শুনানি হয়নি।

পরে আদালত তাকে আবার রোববার হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।সাকিলের আইনজীবী আসলাম সরকার জানান, নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হন। জামিন আবেদনের শুনানিতে বিচারক তার আবেদন না মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সাকিলের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে একটি হত্যা মামলার এজাহার বদলে ছিলেন তিনি। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করান।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুদক তার বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় জামিন নিতে হাইকোর্টে যান সাকিল। তবে হাইকোর্ট তাকে বিচারিক আদালতেই আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে বিচারিক আদালত তাকে কারাগারে পাঠায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:20 am, Monday, 13 December 2021
21 Time View