Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ফিল্মি স্টাইলে চুম্বন, অতপর প্রেমিকের বুকে গুলি

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// দেখা করার জন্য প্রেমিককে ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। দেখা হতেই প্রেমিককে জড়িয়ে চুম্বন করেন প্রেমিকা। তার পরই প্রেমিকের বুকের কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেন তিনি।

অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রেমিক।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। পরে মোবাইলের লোকেশন ধরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, অভিযুক্ত প্রেমিকা নাবালিকা।পুলিশ সূত্রে জানা যায়, কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্ত প্রেমিকা মনীষা খাতুনের। প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন লালচাঁদ।

প্রেমিকাকে বিয়ে করতে চাইছিলেন না তিনি। সম্প্রতি কাটোয়া ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছিল ওই নাবালিকা।পুলিশ জানিয়েছে, দিন দু’য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়া ফেরে অভিযুক্ত। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাটোয়ার সার্কাস ময়দানের একটি গলিতে লালচাঁদকে দেখা করার জন্য ডেকে পাঠায় সে। তার পর ফিল্মি কায়দায় চুম্বন করে গুলি চালিয়ে দেয়। গুলি লালচাঁদের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ।ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন লালচাঁদ। অভিযোগ পেয়ে প্রেমিকার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

মোবাইলের লোকেশনের সূত্র ধরে তাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বন্দুকটি।কাটোয়া থানার পুলিশ জানিয়েছে, নাবালিকা অভিযুক্তকে বর্ধমানের জুভেনাইল আদালতে পাঠানো হবে। কিন্তু নাবালিকার হাতে ওয়ান শাটার বন্দুক কী করে এল তা ভাবাচ্ছে পুলিশকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে, কোনও সমাজবিরোধীর সঙ্গে ওই নাবালিকার যোগাযোগ রয়েছে কি না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:51 pm, Friday, 17 December 2021
28 Time View