নাজমুল হাসান জেলা প্রতিনিধি (পাবনা)ঃ পাবনায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছুরিকাহত হয়েছেন।
সোমবার বিকেলে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় ছুরিকাহত হয় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।
পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এর আগে, জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে। পাবনা থেকেই দেশ আন্দোলন শুরু হবে, আগামীতে চুড়ান্ত আন্দোলন হবে। ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিন।এসময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার বক্তব্যে বলেন, আপনার রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন, কিন্তু এই সমাবেশে আসা ঠেকাতে পারেননি।
আজকে আওয়ামা লীগের অবস্থা ভালো নয়, ইতোমধ্যে পাবনা সদর উপজেলায় ইউনিয়ন নির্বাচন নৌকার ভরাডুবি হয়েছে। আওয়ামা লীগের দিন শেষ হয়ে গেছে পালানোর পথ নাই।
আগামী ৩০ তারিখের মধ্যে যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের মধ্যে সরকারকে পতন করা হবে।বিএনপি নেতা শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে, তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে আমাদের জ্ঞানহীন জাতিতে পরিণত করেছে।
অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেন, নির্বাচন সুষ্ঠুুভাবে হয়েছে বলে গতকাল পাবনা সদরে ইউনিয়নের সবগুলোতে নৌকার ভরাডুবি হয়েছে।
দেশের মানুষ জেগে উঠেছে পুলিশ দিয়ে সরকারের পতন ঠেকাতে পারবেন না। পুলিশ ভাইদের বলছি আপনারা নিরপেক্ষ থাকবেন।







