দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবিকে পিটিয়ে হত্যা করেছেন দেবর।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই নারীর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রীর।

তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানা গেছে, শনিবার বিকেলে জমি ভাগাভাগি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে গিয়াস উদ্দিনের সাথে তার আপন ছোট ভাই শাহীন ও তুহিনের ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তারের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।