Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আমার বাংলাদেশ হাসপাতালের মালিক সরোয়ার গ্রেপ্তার

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// হাসপাতালে বিল পরিশোধ না করায় দুই জমজ শিশুকে চিকিৎসা না দিয়ে বের করে দেয়ার ঘটনায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে ৪০ হাজার টাকা বিল পরিশোধ করতে না পারায় ছয় মাসের জমজ শিশুদের চিকিৎসা বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় বের করে দেয়ায় ছয় মাস বয়সি আহমেদ নামের শিশুটি মারা যায়।

অপর শিশু আব্দুল্লাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে হাসপাতালের মালিক গোলাম সরোয়ারকে গ্রেপ্তার করে র‌্যাব।র‌্যাব আরও জানায়, অন্য হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী নিয়ে এসে বাড়তি বিল আদায় করতেন হাসপাতাল মালিক।

রোগী বা স্বজন কাউকেই বিলের ভাউচার দিতেন না তিনি। এছাড়াও হাসপাতালটিতে ছিলো নানা অব্যবস্থাপনা। সেসব অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগেভাগেই খবর পেত নিজস্ব সূত্রের মাধ্যমে।

এ ঘটনায় গ্রেপ্তার হাসপাতাল মালিকের বিরুদ্ধে বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর মামলা করেছেন জমজ ‍শিশুর মা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:43 pm, Friday, 7 January 2022
30 Time View