Jashore , Monday, 9 November 2026

আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, শিবির নেতার ১০ বছর জেল

বনি রাজশাহী জেলা প্রতিনিধি:- আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে কৌতুক পোস্ট করায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে শিবিরের এক নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন।দণ্ডপ্রাপ্ত শিবির নেতার নাম আবদুল মুকিত ওরফে রাজু (২৬)। রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে তার বাড়ি।

বাবার নাম রিয়াজুল ইসলাম। মুকিত হরিপুর ইউনিয়ন শিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান বাদল।

সাইদুর রহমান হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সাইদুর জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করেন। এ কারণে পরদিন তিনি পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।

মামলার রায়ে তিনি খুশি। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

এরপর এ রায় ঘোষণা করলেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:31 pm, Monday, 24 January 2022
21 Time View