ছিনতাইয়ে বাধা দেয়ায় অটোরিক্সাচালক খুন,গ্রেপ্তার ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রবিউল (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের নান্দাইলে ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যার শিকার হয়েছেন এক অটোচালক।

এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নান্দাইল উপজেলার মো. শাহজাহান সিকদার ,মো. শাহ জালাল সিকদার,শান্ত মণ্ডল, আশরাফুল ইসলাম, মনির উদ্দিন।অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন ।রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তারকৃত চারজন রোগী নেয়া লাগবে বলে ৩০০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে নান্দাইলের মোরাটি বাজার এলাকায় নিয়ে যায়।

সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে মোশারফকে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা অভাবের তাড়নায় অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নিয়েছিলো । চারজনের মধ্যে তিনজনেই উচ্চ শিক্ষিত। এরআগে তারা কোন অপরাধে জড়িত ছিলেন না ।এই ঘটনায় গত ৫ই নভেম্বর নিহতের বাবা মো. সুলতান উদ্দিন সুলতু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখা তদন্তভার পেলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।গত বছরের ২রা নভেম্বর ময়মনসিংহের নান্দাইলে এই ঘটনা ঘটে। ৫ নভেম্বর নিহতের বাবা মো. সুলতান উদ্দিন সুলতু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখা তদন্তভার পেলে চারজনকে গ্রেপ্তার করে।