ঘুমানোর ভান করে বিমানসেবিকার নিতম্বে হাত!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- বিমানসেবিকার সাথে অসভ্য আচরণ করে চরম পরিণতি হল এক যাত্রীর।বিমানযাত্রায় সুন্দরী বিমানসেবিকা অনেকেরই নজর কেড়ে থাকেন। আমেরিকার এক বিমানে এই ঘটনা ঘটেছে সম্প্রতি।

মায়ামির দিকে যাচ্ছিল বিমানটি, তার যাত্রী ছিলেন এনিও সোকোরো জয়েস। তিনি ঘুমানোর ভান করে ছিলেন। এমন সময় বিমান সেবিকা তার সামনে আসে এবং ঘুমন্ত যাত্রীকে দেখে কোলে খাবারের থলি ফেলে যখন তিনি ঘোরেন তখন অনুভব করেন তার নিতম্ব কেউ চেপে ধরেছে।প্রথমে তিনি ঘাবড়ে গেলেও পরে বুঝতে পারেন ঘুমানোর ভান করে থাকা জয়সই আসলে অপেক্ষা করছিল সময়ের এবং সুযোগ বুঝে সে অসভ্যতা করেছে।

এর ফলে স্বাভাবিকভাবেই ঘটনা গড়ায় আদালত অবধি এবং ফ্লোরিডার এক আদালত শুনানিতে জানিয়েছে, এমন কান্ডের জন্য ৬ মাস জেলে থাকবেন অভিযুক্ত।এই ঘটনা গোটা বিশ্বের মানুষের কাছেই নজির হিসেবে থাকবে। প্লেনে বিমানসেবিকাদেরদের সাথে অভব্য আচরণের ফল যে কি হতে পারে তার আন্দাজ পেয়েছেন সকলেই।