গ্যাস নয় বাতাস বিক্রি করে বিল নিচ্ছে তিতাস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- গ্যাস সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় সংস্থা তিতাস এখন মিলগুলোতে বাতাস দেয়, গ্যাস দেয় না বলে অভিযোগ করেছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

শনিবার (২৯ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত গ্যাস সংকট সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।শঙ্কার কথা জানিয়ে বস্ত্রকল মালিকদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তিতাস এখন মিলগুলোতে বাতাস দেয়, গ্যাস দেয় না।

এতে বস্ত্র উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে তা হবে আরও ভয়বাহ। শেষ পর্যন্ত এসবের নেতিবাচক প্রভাব এসে পড়ছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে।

শিল্প এবং কর্মসংস্থানের স্বার্থে পরিবহনে জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার বন্ধ করার প্রস্তাব করা হয়েছে বস্ত্রকল মালিকদের এ সংগঠনের পক্ষ থেকে।

এ ছাড়া সার কারখানায় গ্যাস বন্ধ করা এবং বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র একটি জ্বালানি নীতিসহ আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বিটিএমএ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি ফজলুল হক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।