Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে সন্ত্রাসীর বস্তাবন্দি লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকা থেকে রুহল আমীন সরদার (৪০) নামে এক সন্ত্রাসীর বস্তাবন্দি গলা কাটা লাশ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সে ফিলিপনগর ইউপির পাশ্ববর্তী চর সাদিপুর গ্রামের মুনতাজ সরদারের ছেলে।থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার বিকালে ফিলিপনগর এলাকার পাঁশশো বিঘার মাঠে কর্মরত কৃষকরা মাঠের একটি বেগুন ক্ষেতের পাশে খোড়াখুড়ি দেখে সন্দেহ হয়। এরপর তারা মাটি সরিয়ে বস্তা দেখতে পায়।

থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে বস্তাবন্দি গলা কাটা অবস্থায় রুহুল আমীন সরদারের লাশ উদ্ধার করে। এবং ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, রুহুল আমীন একজন চিহ্নিত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে দৌলতপুর থানায়, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক ও বিস্ফোরক আইনে ৫ টি মামলা আছে। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল তাই এ হত্যাকান্ডের বিষয়ে কেউ কিছু বলতে পারছেনা। তবে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ওসি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:31 pm, Tuesday, 22 February 2022
32 Time View