মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসহযোগিতার কারণে অনেক সময় ঠিক মতো অভিযান পরিচালনা করা সম্ভব হয় না বলে জানিয়েছেন কাস্টমস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ফের সোনার বড় চালান ধরা পড়েছে। দুবাই থেকে আসা ফ্লাইটটি থেকে সাড়ে দশ কেজি ওজনের ৯০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স। এর বাজারমূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।BG-048 ফ্লাইটের আটটি সিটের নীচে পাইপের ভিতর টেপ দিয়ে মোড়ানো ছিল স্বর্ণের বারগুলো। চোরাচালানের উদ্দেশ্যে চালানটি আনা হয়েছিল বলে জানান তিনি।







