প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, টাকা দিয়ে মীমাংসার চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খালেকুজ্জামান লাল লালমনিরহাট জেলা প্রতিনিধি// লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত সোমবার (২১ ফেব্রুয়ারী) উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি ওয়ার্ডের মৈতালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে প্রতিবন্ধীর মা কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসূল।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হবে।

অভিযুক্ত রহিম বাদশা (৩২) মহিষামুড়ি ওয়ার্ডের মৈতালি বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে।জানা গেছে, গত সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রতিবন্ধী কিশোরীর নানা অসুস্থ থাকার কারণে কিশোরীর পিতা-মাতা তার অসুস্থ নানাকে দেখতে তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ এলাকায় যান।

বাড়িতে লোকজন না থাকার কারণে ওইদিন শিলাবৃষ্টি ঝড়ের সময় প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রহিম বাদশা। সন্ধ্যার দিকে প্রতিবন্ধী কিশোরী পিতা-মাতা বাড়িতে এলে সে পিতামাতাকে ঘটনাটি খুলে বলে।