Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কয়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে তিন কিশোর সাঁতরে নদী পার হবার সময় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেছে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত কিশোর কয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে জনি শেখ(১৭)। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলো।এলাকাবাসী জানান, দু-দিন আগে জনি ছুটিতে বাড়িতে আসে।

শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে নদী পাড় হবার সময় মাঝ নদীতে পৌঁছার পর জনি দম হারিয়ে পানিতে ডুবে যায়।

এসময় তার সাথে থাকা দুই বন্ধু তাকে খুঁজে না পেলে পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:17 pm, Saturday, 19 March 2022
31 Time View