Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

আ’লীগ সম্মেলনে হামলায় ইউপি চেয়ারম্যান আটক

রাজশাহী জেলা প্রতিনিধি// রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে আটক করেছে পুলিশ।

গত ২১শে মার্চ উপজেলা আ’লীগের সম্মেলনে হামলার অভিযোগে সকালে জেলার শিরোইল থেকে তাকে আটক করে পুলিশ।মেরাজ রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার ৩ নম্বর পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি কিশোরপুর গ্রামের বাসিন্দা।বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গত ২১ মার্চ আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এ মামলায় ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপর দুই ব্যক্তি হলেন, আওয়ামী লীগ কর্মী শাওন ও কাউন্সিলর জুবান।উল্লেখ্য, গত সোমবার বেলা ১১ টায় বাঘার শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলার সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী সভাপতি হতে পারবেন না এমনটা বুঝতে পেরে দলের কেন্দ্রীয় নেতাদের সামনে লাটিসোটা নিয়ে চেয়ার ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে আক্কাস আলীর আপন ভাগনা ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলামের ভূমিকা ছিল বেপরোয়।

এ ঘটনায় বাঘা থানায় পৃথক দুটি মামলা হয়। মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর থেকে আক্কাস আত্মগোপনে থাকলেও তার ভাগনা মেরাজুল ইসলামকে বৃহস্পতিবার সকালে রাজশাহীর শিরোইল এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:25 pm, Thursday, 24 March 2022
32 Time View