ভারতে পাঁচদিনে ৪ বার বাড়ল জ্বালানির দাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি// ভারতে আবার বেড়েছে জ্বালানির দাম। চলতি সপ্তাহে এই নিয়ে পাঁচদিনে চতুর্থবার দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হল।লিটার প্রতি ৮০ পয়সা বেড়েছে এই দুই জ্বালানির দাম।

শনিবার সকাল ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।দামবৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম এখন ১শ’র কাছাকাছি। ডিজেলের দাম ছুঁয়েছে ৯০ টাকা। নতুন করে দাম বাড়ায় পশ্চিমবঙ্গে পেট্রলের দাম বেড়ে ১০৮ রুপি ছাড়িয়েছে।মুম্বাইয়ে জ্বালানিটির দাম সবচেয়ে বেশি।

মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৩৫ এবং ৯৭.৫৫ টাকা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ এবং ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে।এর আগে চলতি সপ্তাহের মঙ্গল, বুধ এবং শুক্রবার জ্বালানির দাম বাড়ানো হয় ভারতে।

মূল্য বৃদ্ধির জন্য জ্বালানির চাহিদা, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ওঠানামা, শোধনাগারের খরচের মত বিষয়গুলোকে দায়ী করছে কর্তৃপক্ষ।

তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকেই দাম বাড়ার মূল কারণ হিসেবে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।