Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রুবল ছাড়া গ্যাস দেবে না রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক সংবাদ// রুবলের মাধ্যমে লেনদেন ছাড়া বন্ধু নয় এমন কোনো দেশকে আগামীকাল ১লা এপ্রিল থেকে গ্যাস দেবে না রাশিয়া।

এমন ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন এ ঘোষণা দেন বলে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কিনতে হলে বিদেশি ক্রেতাদের অবশ্যই রাশিয়ার মুদ্রায় লেনদেন করতে হবে। এমনকি বৈদেশিক মূদ্রা লেনদেনের জন্য ১লা এপ্রিল থেকে রাশিয়ার ব্যাংকে বিশেষ অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর রাশিয়ার ব্যাংকগুলো তা রুবল ক্রয়ের জন্য ব্যবহার করবে। এরপর তা বিল আকারে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, যদি এই ধরনের অর্থ লেনদেন না করা হয় তাহলে ক্রেতাদের জন্য সেটা অযোগ্যতা বলে বিবেচিত হবে।পুতিন আরও বলেন, কেউ বিনা মূল্যে আমাদের কাছে কিছু বিক্রি করে না এবং আমরাও দাতব্য সেবা দিচ্ছি না। চলমান সব চুক্তি বন্ধ করা হবে।উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জার্মানি ও ইতালির মতো দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভর করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:57 pm, Thursday, 31 March 2022
28 Time View