Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাজার মনিটরিংয়ের মধ্যেও রমজানে কুষ্টিয়ায় লাগামহীন খাদ্যসামগ্রীর দাম

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।পবিত্র মাহে রমজানের অজুহাতে কুষ্টিয়াতে সকল ধরনের শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা।

পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই বৃদ্ধি পেয়েছে শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কুষ্টিয়ার বাজারগুলোতে শাকসবজি ও অন্যান্য রমজানের পণ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণ থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশার চিত্র ক্রেতাদের মধ্যে।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম

স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকে ক্রয় করতে পারছেনা শাক-সবজি ও রমজানের খাবার।রমজান মাসের প্রথম দিন থেকেই কুষ্টিয়ার সকল বাজার গুলোতে কাঁচা মরিচ, রসুন, আদা, আলু, পটল, টমেটো, গাজর, মূলা, শসা, সিম, লাউ, বেগুন এর মূল্য প্রায় দ্বিগুন থেকে তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে তরমুজ, মালটা, খেজুর, আপেল, আঙ্গুর, কমলালেবু, গরুর মাংস, খাসির মাংস, মুরগি সহ রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। যা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে।

পবিত্র মাহে রমজানের শুরুতেই প্রতিদিনই কুষ্টিয়া কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় ৫ তারিখ মঙ্গলবার সকাল থেকে জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার নির্দেশনামতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে। মনিটরিং ব্যবস্থা থাকলেও তার ফল সঠিক পাওয়া পাওয়া যাচ্ছে না। তবে জেলা প্রশাসকের বাজার মনিটরিং কমিটি আরও কঠোর মনিটরিং করলে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রীর দাম নিয়ন্ত্রণ আসবে বলে ক্রেতা-সাধারণরা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:07 pm, Tuesday, 5 April 2022
25 Time View